বিজ্ঞাপন

পটিয়ায় আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক

পটিয়ায় আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক

ঋণের চাপে সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে স্ত্রী রিমি দাস ও দুই ছেলে ছিলেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম বলেন, দুই দিন অভিযান চালানোর পর অবশেষে সফল হয়েছি। মূলত ঋণের চাপেই তিনি সপরিবারে আত্মগোপনে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, পিন্টু দাসকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এমআর/এমএন