বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন সচল থাকায় যানবাহন চলাচলে ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন সচল থাকায় যানবাহন চলাচলে ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশারিয়ার চর এলাকায় সেতুর কাজ চলমান থাকায় ঢাকামুখী সড়কে এক লেনে যানবাহন চলাচল করছে। এ কারণে ওই এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়কে আগামীকাল শনিবার (২৯ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত একলেনে যান চলাচল করবে বলে আগাম সতর্ক করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের এডিশনাল আইজিপির স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক লতিফ জানান, কাচপুর হাইওয়ে থানাধীন মহাসড়কের ঢাকামুখী লেনে আশারিয়ার চর এলাকায় সেতুর কাজ চলমান রয়েছে। বর্তমানে ওই অংশে একটি লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করছে।

হাইওয়ে পুলিশ জানায়, রাস্তার কাজ সম্পন্ন করে সড়ক শুকানোর জন্য আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এক লেনেই যান চলাচল করবে। ফলে ওই এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

জেইউ/এমএসএ