রাজধানীর কদমতলী থানার নামা শ্যামপুর বড়ইতলা এলাকায় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে জনি (৩৫) নামে আরেক ছিনতাইকারী নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জিন্নাত বলেন, আমরা খবর পেয়ে শনিবার দিবাগত রাত ৪টার দিকে কদমতলী নামা শ্যামপুর বরইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয় সূত্রে জানা গেছে রাত ৪টার দিকে নামা শ্যামপুর বরইতলায় দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে অপর এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে জনি নামের ওই যুবক নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএএ/এমএন
