বিজ্ঞাপন

অস্ত্রসহ আত্মসমর্পণ করতে চেয়ে ফোন

ভাষানটেকে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

ভাষানটেকে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাড়ির ভেতরে এক ব্যক্তির কাছে অস্ত্র রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

শনিবার (২৯ মে) দুপুরের পর থেকে ওই বাড়ি ঘিরে রেখেছে ডিবির একটি টিম।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আজ ভাষানটেকের একটি বাড়ির ঠিকানা দিয়ে এক ব্যক্তি ফোন করে ডিবিকে। ফোন দিয়ে সে পুলিশকে বলে আমার কাছে অস্ত্র রয়েছে। আমি আর অপরাধের পথে চলতে চাই না। আমি ভালো হয়ে যাব। আপনারা এসে অস্ত্র সহকারে আমাকে নিয়ে যান, আমি আত্মসমর্পণ করব। 

তিনি বলেন, এমন খবর পাওয়ার পর ডিবির একটি টিম ওই বাড়ি ঘিরে রেখেছে। ভেতরে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এই সংবাদের সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না। যে ব্যক্তি এই কথা বলেছেন তার তথ্য কতটুক সঠিক তা বিস্তারিত পরে বলা যাবে। 

এমএসি/জেডএস

বিজ্ঞাপন