বিজ্ঞাপন

ডিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনারকে পদায়ন

ডিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনারকে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) তিন উপ-পুলিশ কমিশনারকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, নতুন এ পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে উপ-পুলিশ কমিশনার প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে পদায়ন করা হয়েছে।

এদিকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক ওয়ারী বিভাগে কর্মরত মো. আজাদ রহমানকে উপ-পুলিশ কমিশনার ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক ওয়ারী বিভাগে পদায়ন করা হয়েছে।

এসএএ/এমএন

বিজ্ঞাপন