পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতার ধারাবাহিক অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
বর্তমান গতিধারা বজায় রাখা এবং পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে উভয় দেশের মধ্যে অব্যাহত উচ্চ পর্যায়ের সফর বিনিময় ও নিয়মিত যোগাযোগের গুরুত্বের ওপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দেন।
এনআই/জেডএস
