বাংলাদেশ জাতীয় সংসদের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও সংসদীয় কূটনীতির নতুন দিগন্ত উন্মোচনে সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ।
রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংসদ সচিবালয় জানিয়েছে, সংক্ষিপ্ত এই সফরে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক সংসদীয় কূটনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিক নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা করবেন।
চার দিনের সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এসআর/এমএসএ
