প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বৈঠকে তারা জনগণের মধ্যে সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিস্তৃত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এনআই/জেডএস
