বিজ্ঞাপন

মিয়ানমারে পাচারের সময় ১৪ লাখ টাকা মূল্যের রাসায়নিক সার জব্দ

মিয়ানমারে পাচারের সময় ১৪ লাখ টাকা মূল্যের রাসায়নিক সার জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

জব্দ করা ৪১০ বস্তা ইউরিয়া সারের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা। পাচার কাজে ব্যবহৃত বোটটিও এসময় জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, গতকাল সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভাটিয়ারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করে এসব ইউরিয়া সার জব্দ করা হয়।

জব্দকৃত সার ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিষয়ে পরবর্তী আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

 জেআই