বিজ্ঞাপন

নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে হুমায়ুন কবিরের সই

নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে হুমায়ুন কবিরের সই

উত্তর নেপালে আকস্মিক বন্যা এবং ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে শোক বইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শোকবার্তায় তিনি নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের আন্তরিক সহমর্মিতা ও প্রার্থনা রয়েছে। বাংলাদেশ নেপালের জনগণের পাশে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

এনআই/এসএম

বিজ্ঞাপন