ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। দলটি স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, এনডিসি প্রতিনিধি দলে ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক খাত ও বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রগুলোর সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সদস্য রয়েছেন।
ঢাকায় পৌঁছানোর পর প্রতিনিধি দলটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে।
আরও পড়ুন
প্রতিনিধি দলটি তাদের সফরের অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা লাভ করবে এবং বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।
এনআই/এনএফ
