বিজ্ঞাপন

কাজের জন্য মালদ্বীপ গে‌লেন জানুয়া‌রি‌তে, সেপ্টেম্বরে নিথর দে‌হে ফেরা

কাজের জন্য মালদ্বীপ গে‌লেন জানুয়া‌রি‌তে, সেপ্টেম্বরে নিথর দে‌হে ফেরা

চল‌তি বছ‌রের জানুয়া‌রি‌র মাঝামা‌ঝি‌তে কর্মসংস্থানের জন‌্য মালদ্বীপ যান কুমিল্লার চৌদ্দগ্রামের আব্দুল জলিল (৫৫)। দেশ‌টি‌তে যাওয়ার সা‌ড়ে ৭ মা‌সের মাথায় গত শ‌নিবার (২৯ আগস্ট) তি‌নি মালদ্বীপে মারা গে‌ছেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তার মরদেহ বাংলাদেশে পরিবারের নিকট পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আব্দুল জলিলের মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশন গভীর শোক প্রকাশ করছে।
 
হাইক‌মিশন জানায়, তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা ছিলেন। গত ১৫ জানুয়ারি কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে যাওয়া জলিল ২৯ আগস্ট ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন।

হাইকমিশনের সার্বিক তত্ত্বাবধান ও নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে আজ ১ সেপ্টেম্বর তার মরদেহ বাংলাদেশে পরিবারের নিকট পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। 

এনআই/এনএফ