বিজ্ঞাপন

ঠান্ডা-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকু

ঠান্ডা-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকু

ঠান্ডা-কাশি নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে সিসিইউতে ভর্তি করা হয়।

ইমবাল হাসান মাহমুদ টুকুর হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করে তার এপিএস আব্দুল্লাহ আল কায়েস বলেছেন, গত পাঁচ দিন ধরে মন্ত্রী ঠান্ডা-কাশিতে ভুগছেন। আজ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএল/এসএমডব্লিউ

বিজ্ঞাপন