বিজ্ঞাপন

মোহাম্মদপুরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু

মোহাম্মদপুরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসায় অগ্নিকাণ্ডে নেওয়াজ চৌধুরী মিতু (৫৭) নামের এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তার বাসার আসবাবপত্রসহ প্রায় সবকিছু পুড়ে গেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

আগুন লাগার সময় মিতু বাসার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনি আটকা পড়েন এবং দগ্ধ হয়ে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগুনে পুড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হালিম। তিনি জানান, মোহাম্মদপুরে চন্দ্রিমা হাউজিং এর একটি বাসায় অগ্নিকাণ্ড নেওয়ার চৌধুরী মিতু নামে এক ব্যক্তি মারা গেছেন। এই ঘটনায় মোহাম্মদপুর থানা একটি অপমৃত‍্যু মামলা দায়ের হয়েছে।

এসএএ/এসএমডব্লিউ

বিজ্ঞাপন