সম্প্রতি বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, মালয়েশিয়া আগামী ছয় মাসে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। প্রতিমন্ত্রীর এই দাবিটি বাংলাদেশ সরকারের অফিসিয়াল বা আনুষ্ঠানিক বক্তব্য নয় বলে জানিয়েছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র সেরি ফাহমি ফাদজিল।
বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মুখপাত্র। মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মুখপাত্র ফাহমি ফাদজিল বলেন, মালয়েশিয়া আগামী ছয় মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে বলে একজন বাংলাদেশি মন্ত্রীর দাবি, সরকারের সরকারি অবস্থানের প্রতিনিধিত্ব করে না।
তিনি জানান, মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান তাকে জানিয়েছেন, এই বিবৃতিটি একজন জুনিয়র মন্ত্রীর দেওয়া। এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে বিবেচনা করা উচিত নয়। সুতরাং এটি কোনো সরকারি অবস্থান নয়।
এনআই/এমএসএ
