বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস জাতীয় সংসদে প্রথমবারের মতো তার নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব পালন শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে মির্জা আব্বাস সংসদ ভবনে পৌঁছালে তার দপ্তরের কর্মকর্তা তাকে স্বাগত জানান। এরপর তিনি তার জন্য নির্ধারিত অফিসে প্রবেশ করেন এবং বেশ কিছু নথিপত্র পর্যালোচনার মাধ্যমে প্রথম দিনের দাপ্তরিক কার্যক্রমের সূচনা করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নতুন এই দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
দপ্তর সূত্র আরও নিশ্চিত করেছে, দাপ্তরিক কাজ শেষে দিনের পরবর্তীভাগে তিনি জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেবেন।
এমএসআই/এমএসএ
