বিজ্ঞাপন

রাষ্ট্রদূত হচ্ছেন নৌবাহিনীর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান

রাষ্ট্রদূত হচ্ছেন নৌবাহিনীর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মোস্তাফিজুর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অপর এক প্রজ্ঞাপনে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমডোর মো. নিয়ামুল কবীরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এজন্য তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এসএইচআর/আরএফ