জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সংসদের অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার সঙ্গে দেখা করেন তিনি। পরে বাসায় ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা আব্বাস।
এর আগে জাতীয় সংসদে সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে বক্তব্য দেন মির্জা আব্বাস। অধিবেশন কক্ষে হুইলচেয়ারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমানের পাশে বসে বক্তব্য দেন তিনি।
মির্জা আব্বাস বলেছেন, রাজনীতি শুধু মতপার্থক্যের নয়, এটি মানুষের জন্য। আর সংসদ অধিবেশন শুধু বিতর্কের জন্য নয়, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন।
এএএম/এসএমডব্লিউ
