বিজ্ঞাপন

চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে আদিবা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে পরিবারের সদস্যরা নামাজ পড়তে গেলে সবার অগোচরে পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সাতবাড়িয়া হাজির পাড়া ও তালুকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদিবা ওই এলাকার মোহাম্মদ আবদুল আজিজের মেয়ে।

স্থানীয় বাসিন্দা কাজী মেজবাহ উদ্দিন জানান, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা মসজিদে গেলে আদিবা বাড়ির পাশে খেলছিল। এ সময় সবার অজান্তে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিনা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

জেআই