বিজ্ঞাপন

১৪ কেজি স্বর্ণসহ বিমানের টেকনিক্যাল হেলপার আটক

১৪ কেজি স্বর্ণসহ বিমানের টেকনিক্যাল হেলপার আটক

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণসহ এক টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে স্বর্ণ পাচারের তথ্য পেয়ে নজরদারি বাড়ানো হয়। ফ্লাইটের যাত্রীরা বিমান থেকে নামার পর সন্দেহভাজন ওই কর্মীকে বিমানবন্দরের কর্মীরা দেখতে পেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেখানো তথ্যের ভিত্তিতে ফ্লাইটের ভেতর তল্লাশি চালিয়ে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র আরও জানায়, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। উদ্ধার করা স্বর্ণসহ আটক ব্যক্তিকে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

এমএইচএন/জেডএস