চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় নুরুল ইসলাম টিটু (৫০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের জলিল নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম টিটু রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে জলিল নগর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধারের প্রক্রিয়া এবং পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এমআর/আরএফ
