বিজ্ঞাপন

পুলিশ হেডকোয়ার্টার্সে এক ডিআইজিকে বদলি

পুলিশ হেডকোয়ার্টার্সে এক ডিআইজিকে বদলি

বাংলাদেশ পুলিশের ডিআইজি (সুপারনিউমারারি) হিসেবে মো. হুমায়ুন কবীরকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়, পুলিশ হেডকোয়ার্টার্সে যোগদান করা ডিআইজি (সুপারনিউমারারি) মো. হুমায়ুন কবীরকে ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএএ/জেআই

বিজ্ঞাপন