উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটির মূল কার্যপরিধি হবে উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজনে যেকোনো নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বৈঠকের আয়োজন করবে।
এতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।
এসএইচআর/জেডএস
