বিজ্ঞাপন

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপপুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপপুলিশ কমিশনার ( ট্রাফিক-গুলশান বিভাগ) মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার এবং উপপুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে (ট্রাফিক-গুলশান বিভাগ) উপপুলিশ কমিশনার করা হয়েছে। কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পরবর্তী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখা থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এসএএ/এএমকে

বিজ্ঞাপন