বিজ্ঞাপন

রাজধানীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক-১

রাজধানীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক-১

রাজধানীর শাহ আলীতে ছুরিকাঘাতে আহত মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় শাহ আলী মহিলা কলেজের সামনের রাস্তায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়, পরে সকাল সোয়া ৬টায় তিনি মারা যান।

শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যরাতে শাহ আলী মহিলা কলেজের সামনের রাস্তায় চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই জানা যায় পাশেই এক যুবককে ছুরিতে আঘাত করেছে সে। ওই যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক।

তিনি জানান, নিহতের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। বর্তমানে তিনি মিরপুর থানার বড়বাগ এলাকায় থাকতেন। সাইনবোর্ড তৈরির কাজ করতেন তিনি। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএ/আরএফ