বিজ্ঞাপন

আগামী অর্থবছরের মধ্যে ৮ বিভাগেই ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা

আগামী অর্থবছরের মধ্যে ৮ বিভাগেই ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা

দেশের আটটি বিভাগে ক্যানসার হাসপাতালগুলোতে পূর্ণাঙ্গ সেবা আগামী অর্থবছরের মধ্যেই চালু হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সোমবার (০৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে এ উত্তর দেন তিনি।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, নির্মাণাধীন ১৫ তলাবিশিষ্ট এসব বিভাগীয় হাসপাতালগুলোতে ক্যানসার, কিডনি ও হৃদরোগের সমন্বিত এবং পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা এক ছাদের নিচে দেওয়া হবে। এসব হাসপাতাল চালু হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এসআর/জেডএস

বিজ্ঞাপন