বিজ্ঞাপন

সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কা, পটিয়ায় প্রাণ গেল যুবকের

সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কা, পটিয়ায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড় ক্রসিং হাইওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব দে পটিয়ার ১৬ নম্বর কচুয়া ইউনিয়নের চক্রশালা এলাকার হরিপদ দে ও অনিমা দে দম্পতির ছেলে।

স্থানীয় বাসিন্দা অভি দে জানান, সজীব দে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল পাঁচটায় আহত অবস্থায় মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরএমএন/এসএএস