বিজ্ঞাপন

ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন পরিচালক

ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন পরিচালক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ করা হয়েছে। দুই হাসপাতালের বর্তমান পরিচালককে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন এবং নতুন দুই কর্মকর্তাকে পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে ঢামেক হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনাসদরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তন করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এসএএ/জেডএস

বিজ্ঞাপন