বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে যুবকে গুলি

অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার চার, বোম ডিসপোজাল ইউনিটের চেষ্টায় ডিফিউজ

অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার চার, বোম ডিসপোজাল ইউনিটের চেষ্টায় ডিফিউজ

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নিহত ও মো. জাকারিয়া (৩৩) নামের আরও একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আসামি গ্রেপ্তারে অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও দেশীয় অস্ত্রসহ নানান সরঞ্জাম উদ্ধার করা হয় এবং বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে উদ্ধার করা ককটেল সাদৃশ্য বস্তুগুলোকে ডিফিউজ করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি এসব তথ্য জানান।

dhakapost

আহসান উদ্দিন সামি বলেন, যাত্রাবাড়ী থানাধীন ধলপুরের বাদল সরদার গলিতে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ককটেল, চাপাতি, সুইস গিয়ার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার দক্ষিণ পার গেন্ডারিয়া খেজুরবাগ ও ডেমরা থানাধীন পাড়া ডগাইর বায়তুল মুকাদ্দাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধারের উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানার একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের গেন্ডারিয়া খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম রিয়াজ প্রকাশ ওরফে কাইল্লা রিয়াজকে (৩৯) গ্রেপ্তার করা হয়। এসময় তার দেওয়া তথ্যে, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১ টি চাপাতি, ২টি মোবাইল, ১টি মোটর সাইকেল উদ্ধার হয়।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যে, ডেমরা থানাধীন পাড়া ডগাইর এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে আসামি কামরুল ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি চাপাতি, ৬টি ককটেল, ২টি সুইচ গিয়ার, ১টি মোটরসাইকেল, ৫ টি মোবাইল উদ্ধার করা হয়। 

এর আগে, এ ঘটনায় জড়িত আসামি ডোবা মিঠুকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে উদ্ধার করা ককটেল সাদৃশ্য বস্তুগুলোকে ডিফিউজ করা হয়েছে এবং আলামত সংরক্ষণ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

এমএসি/জেআই