নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় স্বেচ্ছায় আর্থিক অবদান রাখার আহ্বান জানিয়েছে ঢাকার নেপাল দূতাবাস। এ লক্ষ্যে দূতাবাস একটি বিশেষ ব্যাংক হিসাব চালু করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার নেপাল দূতাবাস এক বার্তায় এই আহ্বান জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, এই দুর্যোগের পর বাংলাদেশ সরকার ও জনগণ, নেপালের বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সহমর্মিতা ও সহযোগিতার প্রস্তাব পাওয়া যাচ্ছে। এজন্য দূতাবাস কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
দূতাবাস জানায়, বন্যার্তদের সহায়তার বিষয়ে ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতে স্বেচ্ছায় আর্থিক অনুদান গ্রহণের জন্য বিশেষ ব্যাংক হিসাব খোলা হয়েছে।
ব্যাংক হিসাবের তথ্য
ব্যাংক : Commercial Bank of Ceylon PLC
অ্যাকাউন্টের নাম : Embassy of Nepal, Dhaka
অ্যাকাউন্ট নম্বর : 1000028629
শাখা : Gulshan
নেপাল দূতাবাস বাংলাদেশে বসবাসরত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে এই মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
দূতাবাস বলেছে, বড় বা ছোট-প্রতিটি সহযোগিতাই এই দুর্যোগকালে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
দূতাবাস আশা করছে, বাংলাদেশের জনগণের সহযোগিতায় নেপালের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।
এনআই/এসএএস
