বিজ্ঞাপন

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশুকেও আটক করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৪ জন প্রাপ্তবয়স্ক এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- মো. আরিফ হোসেন ওরফে সোভন (৩৪), লিমন মিয়া (২২), ইমন (২০), মো. রুবেল (২৬), আকাশ আরাফাত ছাইফ (২২), মো. সোহেল ফরাজী (২০), মো. ইমন মিয়া (২০), মো. শামীম (২৫), মো. আকবর আলী ওরফে সজিব, মো. সজিব (২৮), মো. টিপু (২৯), মো. হাসান (৩৪), মো. নাদিম (৪২), মো. শান্ত (২০), মো. কামাল (৪২), মো. সনু (২৭), মো. শাওন আহম্মেদ (২৪), মো. সাকিব (১৯), মো. আশিক (২৯), মো. উজ্জল মিয়া (২৬), মো. রবিউল (৫২), মো. সাদাদ (২৯), মো. হাসিবুল হাসান (২৮), মো. বাদশা (২৫), আবির হোসেন শান্ত (২২), আলিফ হোসেন বিজয় (১৯), মেহেদী হাসান (২৪), আবির ইসলাম (২০), মো. সাইফুল ইসলাম রুবেল (৪২), মো. ফারদিন (১৯), মো. মাসুদ (৩৬), রবিউল আলম (২৪), মো. আব্দুল কাইয়ুম সাগর (৩১), মো. মোস্তফা (৪০), মো. রমজান আলী (৩৩), মো. সুজন মিয়া সজিব (২৪), মো. সোহাগ জিহাদ (২৪), বাবলু (৫০), শিল্পী আক্তার চাঁদনী (২৯), বশির আহমেদ (৩৬), মো. ইয়ামিন (৩৪), মো. শামীম (২৮), মো. সাকিব (২০) ও মো. নাইম হোসেন খান (৪৯)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএএ/জেআই