রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের পাশে একটি রংয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর তিনটায় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, দুপুর দুইটা ষোল মিনিটের দিকে কলেরা হাসপাতালের পাশে একটি রং এর দোকানে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এখন পর্যন্ত এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এসএএ/এমএসএ
