বিজ্ঞাপন

ফটিকছড়িতে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ফটিকছড়িতে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরাতন স্লুইসগেট এলাকার চেঙ্গরবিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ত্বহা ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কোরবান আলী ট্রাক্টর নিয়ে চেঙ্গরবিল এলাকায় জমি চাষ করছিলেন। এ সময় ত্বহা বাবার সঙ্গে ট্রাক্টরে ছিল। একপর্যায়ে বাবার অগোচরে ত্বহা ট্রাক্টর থেকে পড়ে যায়। পরে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হারুয়ালছড়ি ইউনিয়নের ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন বলেন, বাবার সঙ্গে জমি চাষ দেখতে গিয়েছিল শিশুটি। হঠাৎ ট্রাক্টরের নিচে পড়ে তার মৃত্যু হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, দুর্ঘটনার পর শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএফ