রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনের ফায়ার সার্ভিসকর্মীরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আমাদের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ এনেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
এর আগে সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো তিনটি ইউনিট যোগ দেয়।
এমএসি/জেডএস
