বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিমন্ত্রী

সমৃদ্ধশালী, মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার

সমৃদ্ধশালী, মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা করছেন সাংবাদিক সমাজ, সুশীল সমাজ, ব্যবসায়িক সমাজ, রাজনৈতিক যারা নেতাকর্মীরা রয়েছেন এবং অন্য যারা স্টেকহোল্ডার রয়েছেন প্রত্যেককে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধশালী, মানবিক ও সুন্দর বাংলাদেশ যাতে গড়ে করতে পারি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টারস ইউনিটের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দীর্ঘ ১৭ বছর আমাদের এই সাংবাদিক ভাইয়েরা যেভাবে আপনারা সত্যের সঙ্গে কাজ করেছেন। আমরা আশা করব, এই গণতন্ত্রকে ধরে রাখার জন্য আপনারা সেই সত্যের পথে এই গণতন্ত্রের পক্ষে সবসময় আপনারা কাজ করবেন।

তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বছরব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করে হয়। অনেক সময় আমি নিজে এসে সেই খেলাগুলো উদ্বোধন করি, কিংবা পুরস্কার দিয়ে যাই। তো যেহেতু আপনারা একটি আবদার করেছেন। আমরা আশা করছি যে আগামী জানুয়ারি থেকে এই কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা সেই কাজটি আপনাদেরকে বিবেচনা করে আমরা সেই অংশের অংশীদার হিসেবে আপনাদেরকেও যাতে রাখতে পারি সে চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

এএএম/বিআরইউ