রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা, ৫৮ গ্রাম গাঁজা ও দুই পাতা হেরোইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— শাকিল (২৮), সাইন (২৭), ইব্রাহিম (২৪), রয়েল ওরফে ইমন (২২), জুয়েল (৩০), আশিক ইসলাম শিশির (২৩), স্বপন (২৪), মাহাবুব আলম (২৮), মাহাবুব (২৯), রাসেল (৪০), নাসে আল হেলাল (২৮), মমতাজ (২৬), আকাশ সরকার (২৩), বিজয় (৩৬), সাইনুল ইসলাম (২৫), উজ্জ্বল (৪০), রহিত (২০), শাহিন (২৪), মেহেদী হাসান (২৬), সুমন (৩২), দ্বীন ইসলাম (২৬), আব্দুর রহমান (২২), নয়ন (৩৪), পারভেজ (২৬), বাবু আল হেলাল (২৬), আরিফ (২৪), বিপুল (১৯), ইব্রাহিম (২০), মহর আলী (৭০), হাসান (২১) ও মামুন (২৯)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএএ/এসএএস
