বিজ্ঞাপন

নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন মঈন খান ও সালাহউদ্দীন আহমদ

নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন মঈন খান ও সালাহউদ্দীন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেগুলোর সংসদ সংক্রান্ত কার্যাবলী পালনের জন্য বিকল্প দায়িত্ব নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনায় জানানো হয়, পুনঃরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন এ দায়িত্ব বণ্টন আদেশ বহাল থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলী সম্পাদন করবেন।

তবে তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব সামলাবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সংসদ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।

সংসদ চলাকালীন তার অনুপস্থিতিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই দায়িত্বগুলোর বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের পূর্ববর্তী ১৭ মার্চ ২০২৬, ৬ এপ্রিল ২০২৬, ১৬ জুলাই ২০২৬ এবং ২৩ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয়াবলী অপরিবর্তিত থাকবে।

এসএইচআর/এসএম