বিজ্ঞাপন

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সরকারি কাজ ও নিজের চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী ১৩ সেপ্টেম্বর তার থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস ঢাকা পোস্টকে বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর থাইল্যান্ডের যাওয়ার কথা রয়েছে। নিজের চিকিৎসা ও সরকারি কাজ শেষে ২০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।

জানা গেছে জানান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন মন্ত্রী। গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট কাশিজনিত সমস্যার কারণে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি ছিলেন মন্ত্রী। এর কিছুদিন পূর্বে ব্যাংককে তার রক্তনালীতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।

এএএম/এসএম