বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রীর সফর সফল করতে নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার সফর সফল করতে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জ্যাকসন হাইটসে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। 

স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্ৰীয় নিৰ্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম দীপু।

সভার সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সহ-সম্পাদক খোরশেদ আলম ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য নুর আলম।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, দীর্ঘ বিশ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে আসবেন। তার সফর যেন নিরাপদ ও ফলপ্রসূ হয় সেজন্য যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনসহ সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এএইচআর/আরএফ