নাটোরের সার্বিক উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন জেলার ছয় সংসদ সদস্য (এমপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নাটোরের জাতীয় সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তারা এই অঙ্গীকার করেন। রাজধানীতে নৌ বাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাটোর জেলা সমিতির সভাপতি ও প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মাগুরার জেলা প্রশাসক (যুগ্মসচিব) মোতাকাব্বীর আহমেদ রাজুর পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে নাটোরের চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আ্যডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, নাটোর-৩ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম, নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ ও সানজিদা ইয়াসমিন তুলিকে ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশন সচিব মো. আব্দুর রশিদ সরকার, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বজলুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান, সৈয়দ মেহেদী হাসান, সাবেক জেলা জজ মাহবুবুর রহমান, বোয়েসেলের সাবেক এমডি (অতিরিক্ত সচিব) সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খান, ইউনুস গ্রুপের পরিচালক মো. কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান প্রিন্স, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোখলেসুর রহমান প্রমুখ।
আরএআর
