বিজ্ঞাপন

সাংবা‌দিক‌কে হুমায়ুন ক‌বির

খালি ভারতের কথা ভাবলে চলবে না, নিজের দেশের কথা ভাবুন

খালি ভারতের কথা ভাবলে চলবে না, নিজের দেশের কথা ভাবুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির ব‌লে‌ছেন, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার—সবসময় খালি ভারতের কথাই ভাবলে চলবে না।

রোববার (১৩ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন তি‌নি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁ‌কে ভারতীয় প্রতি‌নি‌ধির স‌ঙ্গে বৈঠক নি‌য়ে এক‌টি প্রশ্ন ক‌রেন এক সাংবা‌দিক।

জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, ভারতের বিষয়টি মাথা থেকে বের করুন। ভারত এক‌টি প্রতিবেশী দেশ, যার সঙ্গে আমরা ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক চাই। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার—সবসময় খালি ভারতের কথাই ভাবলে চলবে না। নিজের দেশের কথা ভাবুন। 

হুমায়ুন ক‌বির ব‌লেন, যার সঙ্গে যখন দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক কথা বলা দরকার আমরা অবশ্যই তা বলব। কিন্তু সাইডলাইনে সবার সঙ্গে তো আর দেখা করা সম্ভব নয়। ভারতের সঙ্গে আমরা একটি ভালো ও কার্যকর দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চাই। তাই প্রথম আলোচনাটি যদি সরাসরি দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে হয়, তবে সেটিই সবচেয়ে ভালো। 

তিনি ব‌লেন, যার সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চাই তার সঙ্গে প্রথম দেখাটি বহুপাক্ষিক ফোরামে না হয়ে দ্বিপাক্ষিক হওয়া উচিত। 

ভার‌তের স‌ঙ্গে সম্পর্ক পুনর্গঠন কর‌তে চান জা‌নি‌য়ে হুমায়ুন ক‌বির ব‌লেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক রিসেট করতে চাই। গত ১৫ বছর ধরে একটি স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত ও লুটেরা সরকারের সঙ্গে যে অস্বস্তিকর সম্পর্ক ছিল সেখান থেকে বের হয়ে আমরা একটি নতুন সম্পর্কের দিকে এগোতে চাই। যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হওয়া উচিত, বহুপাক্ষিক ফোরামে নয়।

সীমান্ত হত‌্যা নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, আমরা কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব বিষয় সমাধান করব। আন্তর্জাতিক আইন, বর্ডার প্রোটোকল এবং দুই দেশের চুক্তি মেনে আমাদের সরকার ভারতের সঙ্গে প্রতিটা স্তরে এই উদ্বেগগুলো তুলবে এবং কূটনৈতিক চ্যানেলে আলোচনা চালিয়ে যাবে।

ভারতের স‌ঙ্গে সম্পা‌দিত সকল চু‌ক্তি বাংলা‌দেশ পর্যা‌লোচনা কর‌ছে বলে জানান প্রতিমন্ত্রী। 

তি‌নি ব‌লেন, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে।  

এনআই/এমএসএ