বিজ্ঞাপন

চট্টগ্রাম কাস্টমসে ২৪ ঘণ্টা, ৭ দিনই শুল্কায়ন

চট্টগ্রাম কাস্টমসে ২৪ ঘণ্টা, ৭ দিনই শুল্কায়ন

আমদানি পণ্য দ্রুত খালাস এবং দেশের পণ্য সরবরাহব্যবস্থা সচল রাখতে চট্টগ্রাম কাস্টমস হাউসে ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিনই শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনেও এ কার্যক্রম চলমান থাকবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি পণ্যচালানের দ্রুত খালাস নিশ্চিত করে দেশের সামগ্রিক সরবরাহব্যবস্থা নির্বিঘ্ন রাখার স্বার্থে চট্টগ্রাম কাস্টমস হাউসে যথারীতি ২৪/৭ শুল্কায়ন কার্যক্রম চালু রয়েছে। এর অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনেও শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, ছুটির দিনেও শুল্কায়ন কার্যক্রম চালু থাকায় আমদানি পণ্যচালানের খালাস প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না। এতে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আমদানি কার্যক্রমের গতি বজায় রাখার পাশাপাশি পণ্য সরবরাহব্যবস্থাও সচল থাকবে।

এমআর/আরএফ