রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শিকদার (৪১) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলী থানার পূর্ব জুরাইন চেয়ারম্যান বাড়ি কলেজ রোড এলাকার সিকদার অটো রিকশার গ্যারেজে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৭টা ২০ মিনিটের দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সজল জানান, আমার বাবার নাম মৃত ইস্কিন্দার শিকদার। আমাদের বাড়ি মাদারীপুরের রাজৈর থানা এলাকায়। বর্তমানে আমার ভাই কদমতলীর পূর্ব জুরাইনের ১৯৩৪/২ নম্বর দাগের বাসায় থাকতেন। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। সন্ধ্যায় সিকদার অটো রিকশা গ্যারেজে কাজ করার সময় আমার ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য জাহাঙ্গীর শিকদারের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/আরএফ
