বিজ্ঞাপন

মোহাম্মদপুরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সার গ্যারেজে যৌথ অভিযান, আটক ২

মোহাম্মদপুরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সার গ্যারেজে যৌথ অভিযান, আটক ২

রাজধানী মোহাম্মদপুরের রায়েরবাজার বালুরমাঠ এলাকায় অবৈধ রিক্সার গ্যারেজে যৌথ অভিযান পরিচালনা করেছে থানা, ট্রাফিক পুলিশ, র‍্যাব ও ডেসকোসহ অন্যান্য সংস্থা। এ সময় দুইজনকে আটক করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো জুয়েল রানা।

তিনি জানান, রাত ৯ টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার বালুর মাঠ এলাকায় ছয়টি রিক্সার গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে দুইটি গ্যারেজের বিদ্যুতের লাইন বৈধ ছিল এবং বাকি চারটি চুরি করে ব্যবহৃত হতো। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়। অভিযানে গিয়ে বৈদ্যুতিক চোরাই লাইন সংযোগকারী রবিউলের নাম জানা যায়। অবৈধ বিদ্যুৎ সংযোগকারী রবিউলকে ধরতে অভিযান চলছে।

তিনি আরও জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে রিকশার গ্যারেজ থেকে মাসে মোটামুটি টাকা হাতিয়ে নিত। অভিযানে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ,ডেসকো সিটি কর্পোরেশন, র‍্যাব অংশগ্রহণ করে। অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে রিক্সার গ‍্যারেজ চালানো আটক দুইজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এসএএ/ এনটি

বিজ্ঞাপন