বিজ্ঞাপন

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবে

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবে

ভবিষ্যৎমুখী আইন প্রণয়ন বাংলাদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বহুদলীয় আমেরিকান ককাসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বহুদলীয় আমেরিকান ককাসকে প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবি-কাঠি।

dhakapost

তিনি বলেন, সামনে আরও আলোচনার অপেক্ষায় রইলাম!

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব নেতা আখতার হোসেন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ ছিলেন আলোচনায়।

এনআই/এসএম