বিজ্ঞাপন

বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার

বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে একটি দেশি শুটারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।

তিনি বলেন, র‍্যাব-২ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় একটি দেশি শুটারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখা থেকে অস্ত্রটি উদ্ধার করে।

মুবীন রহমান তাপস জানান, উদ্ধার আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জিডি নম্বর-১৪০৯। 

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এসএএ/এমএসএ