বিজ্ঞাপন

সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. আজাহার (৪) ও মানহা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাহার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার জামাল উদ্দিনের ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আর মানহা আক্তার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকার জিয়াবুল হকের মেয়ে। সে সাবেক ইউপি সদস্য ইসহাকের নাতনি।

স্থানীয়রা জানান, বাড়ির সামনে পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে খেলতে গিয়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পুকুরে জাল ফেলেন। পরে জালে দুই শিশুর মরদেহ উঠে আসে।

পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাক আহমেদ বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

জেডএস