চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার কর্নেল হাট এলাকায় বাসের ধাক্কায় কুলসুম আক্তার (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক মো. আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম আক্তার কাট্টলী ভ্যান গার্ড নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, কারখানার কাজ শেষে বাসায় ফেরার পথে কর্নেল হাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কুলসুম। এ সময় ৭ নম্বর রুটের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক পোশাককর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/বিআরইউ
