ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন খন্দকার মোহাম্মদ তালহা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে চুক্তিতে ১৫ মাসের জন্য নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা তালহা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অণু বিভাগ) থাকার সময় ২০২১ সালের ৯ সেপ্টেম্বর খন্দকার তালহাকে সরকার ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল।
তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৪৯ অনুযায়ী খন্দকার মোহাম্মদ তালহাকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে–কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ৩ অক্টোবর থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে ফ্রান্সে বাংলাদেশ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এসএইচআর/জেআই
