বিজ্ঞাপন

জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  ঢাকায় সুইস রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকার সুইস দূতাবাস জানায়, বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি দলটির মতামত ও অবস্থান সম্পর্কে অবগত হন।

সুইস দূতাবাস জানায়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এনআই/জেআই

বিজ্ঞাপন